1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা সোয়ানসীতে কমিউনিটি সেবার আড়ালে জাফর রেজার বিরুদ্ধে প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ একপাশে আতশবাজির উৎসব, অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ… শাহজালাল (রঃ) মাজারে স্বর্ণালঙ্কারসহ আটক ২ নারী চোর শ্রুতি সিলেট রজতজয়ন্তী বর্ষে শুক্রবার ‘শরৎ উৎসব’ কুশিয়ারায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা,সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হুমকি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ

সোয়ানসীতে কমিউনিটি সেবার আড়ালে জাফর রেজার বিরুদ্ধে প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের সোয়ানসীতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সেবার আড়ালে জাফর রেজা নামের এক ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা, ব্ল্যাকমেইলিং এবং কমিউনিটিতে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।

অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাফর রেজা সেবামূলক ও অরাজনৈতিক প্ল্যাটফর্মের কথা বলে সাধারণ মানুষকে তাঁর সাথে যুক্ত করার আহ্বান জানান। কিন্তু প্রকৃতপক্ষে তিনি আড়ালে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিতর্কিত ও জনবিচ্ছিন্ন কিছু ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত রয়েছেন।

সোয়ানসী কাউন্সিল কর্তৃক ‘ইস্ট’ (Eyst) কার্যালয়টি সপ্তাহে দুই দিন (সোমবার ও মঙ্গলবার) কেবল সুবিধা বঞ্চিত মানুষদের খেলাধুলার অ্যাক্টিভিটির জন্য বরাদ্দ দেওয়া হলেও, তিনি এর অপব্যবহার করে আসছেন। উক্ত অফিসে সেই রাজনৈতিক দলটির স্থায়ী ও অস্থায়ী কার্যক্রম গোপনে পরিচালনা করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি এবং কাউন্সিলের শর্তবিরোধী।

এছাড়া জাফর রেজার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের এক অভিনব অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তিনি সর্বদলীয় গেট-টুগেদার বা খাওয়ার দাওয়াত দিয়ে সাধারণ প্রবাসীদের ডেকে এনে পরবর্তীতে তাঁদের না জানিয়ে ছবি তুলে তা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের ছবি বলে প্রচার করেন। এটি প্রবাসী সাধারণ মানুষের সাথে প্রতারণার শামিল বলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সবচেয়ে সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ হলো—জাফর রেজা বাংলাদেশী কমিউনিটির নাম ভাঙিয়ে সোয়ানসী কাউন্সিল থেকে বিপুল পরিমাণ ফান্ড ও অনুদান গ্রহণ করছেন। তবে সেই ফান্ডের কোনো হিসাব বা পরিচালনা পর্ষদের তথ্য আজ পর্যন্ত কমিউনিটির কাউকে দেওয়া হয়নি। এ বিষয়ে কেউ প্রশ্ন উত্থাপন করলে তিনি পুলিশ ও কাউন্সিলের ভয় দেখিয়ে হুমকি-ধমকি প্রদান করেন এবং মানুষের মুখ বন্ধ রাখার চেষ্টা করেন বলে জানা গেছে।

কমিউনিটির সেবা ও অধিকার রক্ষার নামে নিজের স্বার্থ সিদ্ধি এবং সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সোয়ানসীতে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট