1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার যুব জমিয়ত বাংলাদেশ কুড়ারবাজার ইউনিয়ন শাখার কাউন্সিল জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে হালিমা বেগমের অভিনন্দন ও শুভেচ্ছা লন্ডনে আ.লীগ-এনসিপির সংঘর্ষে আহত ৪, পুলিশের লাঠিচার্জ কানাইঘাট আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার গোলাপগঞ্জে ‘উত্তরা ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর নতুন কমিটি গঠন সভাপতি রুবেল, সম্পাদক আলতাব ও কোষাধ্যক্ষ আখলম দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির চার নেতা

উত্তাল ভারতের রাজনীতি, সোমবার দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ভারতের বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) আগামী সোমবার দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। জনগণের ভোটাধিকার রক্ষা এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার (১০ অক্টোবর) কেরালার আলাপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তিনি জানান, এ বিষয়ে উদ্বেগ জানাতে সম্প্রতি জোটের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তাঁদের।

বেণুগোপাল অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রক্ষা করার চেষ্টা করছেন। তাঁর দাবি, বিরোধীদের প্রতিবাদ মোকাবিলায় মেট্রো স্টেশন বন্ধ রাখার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া ও ব্যবস্থা অবাধ এবং সুষ্ঠু না হওয়া পর্যন্ত কংগ্রেস ও ইন্ডিয়া জোটের আন্দোলন অব্যাহত থাকবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং নির্বাচন কমিশনের দাপ্তরিক চিঠিতে বিজেপির নির্বাচনী প্রতীক পদ্ম ব্যবহারের বিতর্কও তুলে ধরেন তিনি।

এদিকে কেরালায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) প্রতিষ্ঠার অনুমোদন না দেওয়ায় কেন্দ্রীয় সরকার ও বিজেপির সমালোচনা করেন বেণুগোপাল। তিনি বলেন, ২০১৫ সালে সংসদে এ বিষয়ে প্রশ্ন তোলার পর তৎকালীন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পরের বছর কেরালায় এআইআইএমএস প্রতিষ্ঠার অনুমোদন দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বেণুগোপাল আশা প্রকাশ করেন, আগামী দুই বছরের মধ্যে বিজেপি সরকার কেরালায় এআইআইএমএস প্রতিষ্ঠার অনুমোদন না দিলে ইন্ডিয়া জোট ক্ষমতায় গেলে এ উদ্যোগ বাস্তবায়ন করতে পারবে।

সূত্র: পিটিআই, রেডিফ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট