1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা ডেবিলদের’ কবলে শতবর্ষী সিলেট স্টেশন ক্লাব: ক্ষুব্ধ সুশীল সমাজজ পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান; ড. আনোয়ারুল ইসলাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনায় তিন দেশ সফরে যাচ্ছেন গ্লোবাল ট্রেড কর্পোরেশনের হেড অব মার্কেটিং আলী ইফতেসাম পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল এবং সাইবার ব্ল্যাকমেইলিং ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় নিজেদের জীবনের নিরাপত্তা এবং জবরদখলকৃত সম্পত্তি উদ্ধারে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার, সিলেট জেলা প্রশাসক এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বরাবর পৃথক তিনটি আবেদন জমা দিয়েছেন ভুক্তভোগী দুই প্রবাসী।

গত ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে দাখিল করা এ আবেদনগুলোতে ভুক্তভোগী কানাডা প্রবাসী মো: এহসানুল ইসলাম চৌধুরী ও আমেরিকা প্রবাসী তাজিন ইসলাম চৌধুরী অভিযোগ করেন যে, তাদের বাবা মরহুম এনামুল ইসলাম চৌধুরী ২০২১ সালের ৩ জানুয়ারি মৃত্যুবরণ করার পর তারা পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হন। পরবর্তীতে ২০২২ সালের ২৮ মার্চ আইনি প্রক্রিয়ায় রেজিস্ট্রি বাঁটোয়ারানামা সম্পাদিত হলে সুবিদবাজারস্থ ব্র্যাক ব্যাংক ভবনের অর্ধাংশ এবং পল্লবী কমিউনিটি সেন্টার ভূমির অর্ধাংশ তাদের প্রাপ্ত অংশ হিসেবে নির্ধারিত হয়।

আবেদনে তারা উল্লেখ করেন, তারা বিদেশে থাকাকালীন তাদের অনুপস্থিতির সুযোগে প্রতিপক্ষ মুমিনুল ইসলাম চৌধুরী (রিমু), বুলবুল নাহার চৌধুরী, মাসুক মিয়া ও নওশেবা ফারাহ তুনা পরস্পর যোগসাজশে জাল স্বাক্ষরে ভুয়া আমমোক্তারনামা তৈরি করে। উক্ত ভুয়া আমমোক্তারনামা ব্যবহার করে ২০২১ সাল থেকে সুবিদবাজারস্থ ব্র্যাক ব্যাংক ভবনের প্রাপ্ত অর্ধাংশের আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা ভাড়া অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে। এ বিষয়ে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (কোতোয়ালী সি.আর. মামলা নং-৪৯৭/২০২৬) দায়ের করা হলে বিজ্ঞ আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিলেট-কে তদন্তের নির্দেশ দেন এবং স্বাক্ষর পরীক্ষার আদেশ প্রদান করেন।

পরবর্তীতে গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে কানাডার টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মাধ্যমে প্রবাসীরা আইনি প্রক্রিয়ায় ভুয়া আমমোক্তারনামাটি সম্পূর্ণরূপে বাতিল করেন। এছাড়া বিবাদীপক্ষের তৈরিকৃত বেআইনি ৭১/২০১০ নং অছিয়তনামাটি সিলেট যুগ্ম জেলা জজ ২য় আদালত কর্তৃক স্থগিত করা হয়েছে। বর্তমানে বিবাদীগণ সুবিদবাজারের খতিয়ান নং-২০ ৩৬৫ ও ২০৩৬৮ এর ০.৩২১৩ শতক জমি, পল্লবী কমিউনিটি সেন্টার, চার তলা বিশিষ্ট ব্র্যাক ব্যাংক ভবনের অর্ধাংশ, সিলেট সদরের নালিয়া আঙ্গারুয়া মৌজার প্রায় ২৬২ শতক জমি এবং ঢাকার ধানমণ্ডিস্থ পৈতৃক বাড়ি বেআইনিভাবে জবরদখল করে রেখেছে বলে অভিযোগে জানা যায়।

ভুক্তভোগী প্রবাসীরা জানান, গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে সুবিদবাজারস্থ বাসায় অবস্থানকালে বিবাদীগণ মোবাইলে সরাসরি তাদের প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া বার্তা (ঝগঝ) ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাইবার ব্ল্যাকমেইলিং করা হচ্ছে, যা নিয়ে সিলেটের কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৬০৮, তারিখ: ১৫/১০/২০২৬) দায়ের করা হয়েছে।

প্রবাস ফেরত এই দুই ভাই বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও জীবন ঝুঁকিতে রয়েছেন উল্লেখ করে প্রশাসন ও সরকারের কাছে জরুরি আইনি পদক্ষেপ এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট