1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগীয় কমিটির অভিনন্দন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত সুরমায় বালুখেকোদের তাণ্ডব: বিপন্ন তীরবর্তী মানুষ, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে জোরপূর্বক জায়গা দখলকে কেন্দ্র করার ঘটনায় ধলা মিয়া চেয়ারম্যানের পুত্র সহ ৩৩ জনের বিরুদ্ধে পালটা মামলা ভাইরাল সিলেটি মেয়ে ডা. ওরাকাতুল জান্নাত বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ শাহপরান থানা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৪১ সদস্য কমিটি গঠন

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা গুরুতর অসুস্থ হয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (০৩ অক্টোবর) বিকেল ৩টায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।

সিলেটের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার হঠাৎ অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সুহৃদদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বজনেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট