1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী বীর মুক্তিযোদ্ধাদের কবর সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নিলেন প্রশাসক শামীম চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধ করে দিলেন এমপি নুরুল শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা ডেবিলদের’ কবলে শতবর্ষী সিলেট স্টেশন ক্লাব: ক্ষুব্ধ সুশীল সমাজজ পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান; ড. আনোয়ারুল ইসলাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, দেশের ভেতরেও একটি রাজনৈতিক শক্তি এসব কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

সোমবার (০২ নভেম্বর) দুপুরে নগরীর তোপখানাস্থ কার্যালয়ে সিলেট মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমিরের আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকার বক্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন, সংসদে কোনো ধরনের আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তারা এসব ঘটনার পেছনে ইন্ধন যোগাচ্ছেন না—এমনটা দেশের জনগণ কখনোই ভাববে না। এ ছাড়া কেউ চোরাপথে বা পেছনের দরজায় দিয়ে দেশে প্রবেশের চেষ্টা চালালে তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। এসব হীন কর্মকাণ্ডের সঙ্গে অন্য কোনো দেশ বা চক্র জড়িত রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখার তাগিদ দেন এই বিএনপি নেতা।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মালিক, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জের জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট