1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনায় তিন দেশ সফরে যাচ্ছেন গ্লোবাল ট্রেড কর্পোরেশনের হেড অব মার্কেটিং আলী ইফতেসাম পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ হৃদয়ে সিলেট সম্পাদকের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

‎সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী যুবদল সর্বদা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদযাপনের বিষয় নয়, এটি সংগঠনের সাংগঠনিক শক্তি, ঐক্য ও দায়িত্ববোধকে আরও সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
‎
‎তিনি বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে সফল ও স্বতঃস্ফূর্তভাবে উদযাপনের জন্য সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ওয়ার্ড ও থানা ইউনিটকে যথাযথ প্রস্তুতি গ্রহণের পাশাপাশি নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
‎
‎তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয়, শৃঙ্খলা ও সাংগঠনিক সম্প্রীতি বজায় রাখা জরুরি। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
‎
‎শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর কাজিরবাজার তোপখানাস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে মহানগরের অধীনস্থ ৪২টি ওয়ার্ড ও ৬টি থানা যুবদল নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
‎
‎সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
‎
‎প্রস্তুতি সভায় সিলেট মহানগরের অধীনস্থ ৬টি থানা এবং ৪২টি ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ডের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং নবগঠিত ১৫টি ওয়ার্ড যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট