1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুব জমিয়ত বাংলাদেশ কুড়ারবাজার ইউনিয়ন শাখার কাউন্সিল জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে হালিমা বেগমের অভিনন্দন ও শুভেচ্ছা লন্ডনে আ.লীগ-এনসিপির সংঘর্ষে আহত ৪, পুলিশের লাঠিচার্জ কানাইঘাট আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার গোলাপগঞ্জে ‘উত্তরা ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর নতুন কমিটি গঠন সভাপতি রুবেল, সম্পাদক আলতাব ও কোষাধ্যক্ষ আখলম দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির চার নেতা মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ একটা হেলমেট কতদিন, কতবার ব্যবহার করা যায় সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী

বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে জোরপূর্বক জায়গা দখলকে কেন্দ্র করার ঘটনায় ধলা মিয়া চেয়ারম্যানের পুত্র সহ ৩৩ জনের বিরুদ্ধে পালটা মামলা

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে লামাকাজী ইউনিয়নের ভুরকী ও ইশবপুর গ্রামের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনার একদিন পর ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের পর এবার চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের নামে পাল্টা মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি দায়ের করেন ইশবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সাজ্জাদুর রহমান সেজু। মামলা নম্বার ১, তারিখ: ০২/১০/২০২৬ ইং। হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০/৩০ জনকে।

​মামলার আসামিরা হলেন ভুরকী গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে আব্দুল ওয়াহিদ টিটন (৪১), মদরিছ আলীর ছেলে কবির আলী (৩০), মৃত কালা মিয়ার ছেলে মাসুক মিয়া (৪৬), কবির হোসেন ধলা মিয়ার ছেলে রায়হান আহমদ অভি (২৪), মৃত মদরিছ আলী গেদার ছেলে রজাক আলী (৩৭), মৃত হাবিবুর রহমান কটনের ছেলে লুৎফুর রহমান বাবুল (৫৩), মৃত আব্দুল হান্নানের ছেলে আব্দুল হাই (৪২), মৃত আসদ আলীর ছেলে আসকির আলী (৪৪), মৃত হানিফ উল্লাহর ছেলে নুরুল হক (৬০), মৃত মাহমুদের ছেলে ইসরাইল আলী (৪৫), মৃত আফতাব মিয়ার ছেলে আজির উদ্দিন (৬২), লুৎফুর রহমান বাবুলের ছেলে রবিন রহমান (২৩), মৃত আত্তর আলীর ছেলে আব্দুল আহাদ (৪১), মৃত সমুজ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (২৯), মৃত গিয়াস উদ্দিনের ছেলে জাকের আহমদ (২৪), মৃত ফয়জুর রহমানের ছেলে মঈন উদ্দিন (৫৫) ও নূর উদ্দিন (৩৫), মৃত আব্দুল গণির ছেলে শাহিন আহমদ (৩৬), মৃত উস্তার আলীর ছেলে মেহেদী হাসান সাহেদ (২৮), ফয়জুর রহমানের ছেলে নজির আহমদ (২৮), মৃত আলকাছ আলীর ছেলে আতিকুর রহমান (৩৫), মৃত মদরিছ আলীর ছেলে সুজন আলী (২৩), মৃত মনির উদ্দিনের ছেলে নুরুল আমিন (৪৬), মৃত মদরিছ আলীর ছেলে জমির হোসেন (২৮), বশিরপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে নুরুল আমীন (৫২), দৌলতপুর ইউনিয়নের লেইনকাটা নোয়াগাঁও গ্রামের নাজিম উদ্দিন (৩০), ভুরকী গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আবু বক্কর (৩৫), এরশাদ মিয়ার ছেলে সামছুল হক (২৮), আলতাব আলীর ছেলে সোলেমান আহমদ (৩১), মৃত চান্দ আলীর ছেলে রহমত আলী মামুন (৪৩), মৃত গিয়াস উদ্দিনের ছেলে রাসেল আহমদ (২৮), মৃত আফতাব মিয়ার ছেলে আব্দুল বারী স্বপন (৫০) এবং মৃত আইন উল্লাহর ছেলে আব্দুল্লাহ (৩২)।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, গত রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এবং ইশবপুর গ্রামের হাজী সফির আলীর মধ্যকার জমি সংক্রান্ত বিরোধের জেরে বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের ভুরকী ও ইশবপুর গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াসহ উভয় গ্রামের অন্তত ৩০ জন আহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট