1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রুতি সিলেট রজতজয়ন্তী বর্ষে শুক্রবার ‘শরৎ উৎসব’ কুশিয়ারায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা,সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হুমকি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

পলাতক আসামী হাসান আহমদ তারেক’কে খুজঁছে পুলিশ, পরিবারের লোকজনকে হয়রানীর অভিযোগ–

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

সিলেট জেলা শাখার অন্তর্গত দক্ষিণ সুরমা উপজেলার তেলীপাড়া গ্রামের মকবুল আলী’র ছেলে হাসান আহমদ তারেক’কে খুজঁছে কোতয়ালী থানা পুলিশ। গতকাল রাত ১১.০০ ঘটিকার সময় তাকে খুজেঁ না পেয়ে পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ করেছেন হাসান আহমদ তারেক এর ভাই এহসান আহমদ ফুয়াদ।

তারেক দীর্ঘদিন থেকে পলাতক রয়েছে ফলে বিভিন্নস্থানে অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ সূত্র। সিলেট মহানগরীর কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, দক্ষিণ সুরমা উপজেলার তেলীপাড়া গ্রামের তারেক এর বিরুদ্ধে কোতয়ালী থানায় দন্ডবিধি ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের তিনটি মামলা আছে। পুলিশের তালিকায় সে আত্মগোপন রয়েছে। আত্মগোপনে থাকা আসামী তারেক এর ছোট ভাই ফুয়াদ জানান, তার ভাই দীর্ঘদিন থেকে বাড়িতে নেই, একথা বলার পরও পুলিশ বাহিনীর সদস্যরা তাদের বাড়িতে এসে তল্লাসীর নামে হয়রানী করে এবং তারেক’কে এনে না দিলে তাদেরকে সহ বাড়িতে যারা থাকেন তাদের সবাইকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতারের হুমকি প্রদান করে। তিনি আরো জানান, তার ভাইকে না পেয়ে ঘরের লোকদের ধরে নিয়ে যেতে চেয়েছিল পুলিশ, তারা বাধা প্রদান করলে পুলিশ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ঘরের মালামাল তছনছ করে বলে, তারেক’কে খুজেঁ পেলে ধরে এনে ক্রসফায়ার করবে। আর না পেলে পরিবারের সবার খবর আছে বলে হুমকি প্রদান করে। ফলে পরিবারের সবাই ভীত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট