1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার যুব জমিয়ত বাংলাদেশ কুড়ারবাজার ইউনিয়ন শাখার কাউন্সিল জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে হালিমা বেগমের অভিনন্দন ও শুভেচ্ছা লন্ডনে আ.লীগ-এনসিপির সংঘর্ষে আহত ৪, পুলিশের লাঠিচার্জ কানাইঘাট আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার গোলাপগঞ্জে ‘উত্তরা ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর নতুন কমিটি গঠন সভাপতি রুবেল, সম্পাদক আলতাব ও কোষাধ্যক্ষ আখলম দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির চার নেতা

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে এক জাঁকজমকপূর্ণ রাজকীয় সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর এয়ারপোর্ট রোডস্থ উইন্ডসর হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণপরিষদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা, এবং সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন করে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. বদরুজ্জামান সেলিমের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান টিটু।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজকীয় প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্তুগিজ রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা এবং তাঁর স্বামী দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স (ডিউক অফ কোইমব্রা)। এ ছাড়া প্রতিনিধি দলের প্রধান ও লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান স্যার শেখ আলিউর রহমান (কেসিআর, কেজিওআর, ওবিই) এবং জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ডিরেক্টর মি. আলেকজান্ডার আনিবাল মেহিয়া পেনাফিয়েল অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে পর্তুগিজ রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা সিলেটের মানুষের উষ্ণ আতিথেয়তা, সৃজনশীলতা এবং সংস্কৃতির ভূয়সী প্রশংসা করে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, সিলেটের ব্র্যান্ডিং, বিশেষ করে এখানকার চা শিল্পের সাথে ব্রাগানজা পরিবারের নাম যুক্ত হওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের এবং একই সাথে একটি বড় দায়িত্ব।

তাঁর স্বামী ডিউক অফ কোইমব্রা দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স বলেন, একটি দেশের পণ্য ও মানুষই বিশ্বজুড়ে সেই দেশের প্রকৃত দূত হিসেবে কাজ করে। লন্ডন টি এক্সচেঞ্জ ও ফেয়ার পে চার্টারের মাধ্যমে সিলেটের চা এবং পুরো বাংলাদেশকে বিশ্ববাজারে আরও জোরালোভাবে তুলে ধরতে তিনি ব্যবসায়ীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

প্রতিনিধি দলের প্রধান স্যার শেখ আলিউর রহমান তাঁর বক্তব্যে ইতিহাস তুলে ধরে বলেন, ১৬৬২ সালে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন অব ব্রাগানজা ইংল্যান্ডে চায়ের প্রচলন করেছিলেন। আজ তাঁরই উত্তরসূরি ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা ‘সিলেট টি’ ব্র্যান্ডকে বিশ্বদরবারে পরিচিত করতে এগিয়ে এসেছেন। তিনি চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি সিলেটে জাতিসংঘের একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান।

জাতিসংঘের প্রতিনিধি মি. আলেকজান্ডার আনিবাল মেহিয়া পেনাফিয়েল বাংলাদেশের তরুণ জনশক্তি ও শিক্ষার প্রশংসা করে সিলেটে জাতিসংঘের একটি নতুন কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে তাঁর পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে আব্দুর রহমান রিপন সিলেটের চা শিল্প, পর্যটন, কৃষি ও প্রাকৃতিক সম্পদে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে পর্তুগিজ রাজকন্যার মাধ্যমে বাংলাদেশে পর্তুগালের একটি দূতাবাস স্থাপনের অনুরোধ জানান।

অনুষ্ঠানে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. বদরুজ্জামান সেলিম বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকে রাজকন্যার উপস্থিতির প্রশংসা করেন এবং সিলেটের চা শিল্পের প্রসারে এই সফর মাইলফলক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না তাঁর বক্তব্যে রাজকুমারী সহ সবাইকে আথিতেয়তা গ্রহন করা উষ্ণ অভ্যর্থনা জানান, এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্হায়ী সম্পর্ক উন্নয়নে সহযোগিতার কথা বলেন।

এ ছাড়া অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, এসএমপি কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি ফেরদৌস আলম, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির ইনাম চৌধুরী বক্তব্য রাখেন। বক্তারা সিলেটে বিদেশি বিনিয়োগের অনুকূল ও নিরাপদ পরিবেশের কথা তুলে ধরেন এবং এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও পর্তুগালের বন্ধুত্বপূর্ণ ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট