1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার গোলাপগঞ্জে ‘উত্তরা ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর নতুন কমিটি গঠন সভাপতি রুবেল, সম্পাদক আলতাব ও কোষাধ্যক্ষ আখলম দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির চার নেতা মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ একটা হেলমেট কতদিন, কতবার ব্যবহার করা যায় সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী বীর মুক্তিযোদ্ধাদের কবর সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নিলেন প্রশাসক শামীম চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধ করে দিলেন এমপি নুরুল শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় আত্মগোপনে থাকাবস্থায় শিশু ধর্ষণ মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। আবুল আহমদ (৩২) নামের ওই আসামীকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি কুড়ারবাজার ইউপির দেউলগ্রামের জব্বার আলীর ছেলে।

 

পুলিশ জানায়, শিশু ধর্ষণের পর বিভিন্ন স্থান ঘুরে ঢাকার শেরেবাংলা নগর এলাকায় আত্মগোপন করেন আবুল।
ঘটনার পর গত ২৭ সেপ্টেম্বর বিয়ানীবাজার থানায় মামলা (নং ৩৬) দায়ের করা হয়। তবে বিয়ানীবাজার থানা পুলিশ বিশেষ প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সেখানকার থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে। শুক্রবার দুই থানার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল সামুয়েল সাংমার সার্বিক তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীরের নেতৃত্বে এসআই (নিঃ) মানিক চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর বলেন, ঘটনার পর থেকে আমরা সোর্স নিয়োগ করি ও প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট