1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কানাইঘাট আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার গোলাপগঞ্জে ‘উত্তরা ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর নতুন কমিটি গঠন সভাপতি রুবেল, সম্পাদক আলতাব ও কোষাধ্যক্ষ আখলম দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির চার নেতা মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ একটা হেলমেট কতদিন, কতবার ব্যবহার করা যায় সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী বীর মুক্তিযোদ্ধাদের কবর সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নিলেন প্রশাসক শামীম চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধ করে দিলেন এমপি নুরুল শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

কানাইঘাট আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যবর্তী সময়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন (৩২)। তিনি কানাইঘাটের নন্দীরাই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপর গ্রেফতার ব্যক্তি সেলিম উদ্দিন (৪০) নন্দীরাই গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে। তিনি কানাইঘাট পৌর আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কানাইঘাট থানার সন্ত্রাস বিরোধী আইনের তদন্তে প্রাপ্ত আসামি দেলোয়ার হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই রাত পৌণে ৩টার দিকে পৌর আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি সেলিম উদ্দিনকেও গ্রেফতার করে পুলিশ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট