
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় চরার বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সদ্য সাবেক আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ৫ নম্বর উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর ইমাম সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নোমানী।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাস্টার মোহাম্মদ ইনতাজ আলি এবং উপদেষ্টা খসরুজ্জামান খসরু, কাজি হেলাল আহমদ, সাচ্ছা মিয়া, ইমরান আহমদ ও গোলাম মোস্তফা।
সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে মো. এনামুল হককে সভাপতি, বদরুল আমিনকে সাধারণ সম্পাদক এবং লিটন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
Leave a Reply