1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অটোর ভারে কুঁজো বিয়ানীবাজার শহর নীরবে নিভৃতে মানবসেবায় নিয়োজিত আনোয়ার মিয়া মেজর (অবঃ) আখতারুজ্জামান বিমানবন্দরের ভাবমূর্তি ক্ষুন্ন করিয়াছেন” মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগীয় কমিটির অভিনন্দন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত সুরমায় বালুখেকোদের তাণ্ডব: বিপন্ন তীরবর্তী মানুষ, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

পলাতক আসামী মোঃ মারুফ আহমেদ’কে খুজঁছে পুলিশ, পরিবারের লোকজনকে হয়রানীর অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

সিলেট জেলা শাখার অন্তর্গত সদর উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ মারুফ আহমেদ’কে খুজঁছে কোতয়ালী থানা পুলিশ। গতকাল রাত ১১.০০ ঘটিকার সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ করেছেন মোঃ মারুফ আহমেদ এর বোন মারুফা আক্তার শিমু।

মারফ দীর্ঘদিন থেকে পলাতক রয়েছে ফলে বিভিন্নস্থানে অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ সূত্র। সিলেট মহানগরীর কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, সদর উপজেলার ইসলামপুর গ্রামের মারুফ এর বিরুদ্ধে মাননীয় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কোতয়ালী জি.আর- ৭৫/২০২৬ইং, দন্ডবিধি আইনের একটি মামলা আছে। পুলিশের তালিকায় সে আত্মগোপন রয়েছে। পুলিশ সূত্র জানায় মারুফ এর বিরুদ্ধে উক্ত মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে। আত্মগোপনে থাকা আসামী মারুফ এর ছোট বোন মারুফা আক্তার শিমু জানান, তার ভাই দীর্ঘদিন থেকে বাড়িতে নেই, একথা বলার পরও পুলিশ বাহিনীর সদস্যরা তাদের বাড়িতে এসে তল্লাসীর নামে হয়রানী করে এবং মারুফকে এনে না দিলে তাদেরকেসহ বাড়িতে যারা থাকেন তাদের সবাইকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতারের হুমকি প্রদান করে। তারা আরো জানান, তাদের বোনকে না পেয়ে ঘরের লোকদের ধরে নিয়ে যেতে চেয়েছিল পুলিশ, তারা বাধা প্রদান করলে পুলিশ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ঘরের মালামাল তছনছ করে বলে, মারুফ’কে খুঁজে পেলে ধরে এনে ক্রসফায়ার করবে। আর না পেলে পরিবারের সবার খবর আছে বলে হুমকি প্রদান করে। ফলে পরিবারের সবাই ভীত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট