1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো নিজের সময়, শ্রম, মেধা ও সম্পদ কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি জোর দিয়ে বলেন, দ্বীনের পথে ত্যাগ ও কুরবানি ছাড়া ইসলামী আন্দোলনের সফলতা কল্পনা করা যায় না। ইতিহাসের প্রতিটি যুগে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করেছেন নবী-রাসূল ও তাঁদের নিষ্ঠাবান অনুসারীদের নিঃস্বার্থ আত্মত্যাগ।

তিনি বলেন, সাময়িক বাধা-বিপত্তি বা জাগতিক প্রলোভনে আদর্শচ্যুত হওয়া যাবে না। তিনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নবী-রাসূল ও তাঁদের নিষ্ঠাবান অনুসারীদের পথ অনুসরণ করেই খেলাফত মজলিস দায়িত্বশীলদের রাজনীতি করার আহবান জানান।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ ও নর্থ শাখার যৌথ উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক তারবিয়াহ মাহফিলে প্রধান অতিথি হিসেবে “দ্বীনের পথে ত্যাগ ও কুরবানির মহিমা” শীর্ষক আলোচনা পেশকালে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্য সাউথ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত তারবিয়াহ মাহফিলে দারসে কুরআন পেশ করেন সাউথ শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তালুকদার।

উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা শওকত আলী ও যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম।

অন্যান্যদের মাঝে আলোচনায় অংশগ্রহন করেন সাউথ শাখার সহ-সভাপতি, মাওলানা হাফিজ সাদিকুর রহমান, হাফিজ মাওলানা এনামুল হক, হাফিজ এ কে এম আব্দুল কাদির, নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আ.ফ.ম শুয়াইব, সাউথ শাখার সহ-সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল করিম উবায়েদ, হাফিজ মাওলানা কামরুল হাসান খান, মাওলানা আতাউর রহমান জাকির, নর্থ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ, সাউথ শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুরুল আমিন মুন্না, মোহাম্মদ আব্দুল গফুর, লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা নুফাইস আহমাদ, মাওলানা আনিসুর রাহমান, নর্থ শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মালানা সাইফুর রহমান সাইফ, বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক, মাওলানা হুসাইন আহমদ. লন্ডন মহানগরী সাধারণসম্পাদক মাওলানা জাবির আহমাদ, লুটন শাখার সভাপতি মুফতি মাসরুর আহমাদ বুরহান, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা আমিরুলইসলাম, সাউথ এন্ড সী শাখার সভাপতি হাফিজ মাওলানা আশরাফুল মাওলা প্রমুখ।

পরিশেষে, উম্মাহর ঐক্য, সমৃদ্ধি এবং দ্বীনের বিজয়ের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে তারবিয়াহ মাহফিলের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট