1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ শাহপরান থানা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৪১ সদস্য কমিটি গঠন স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দীন চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময় আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল হেক্সাস গোবিন্দগঞ্জে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নজরুল উৎসবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান যুক্তরাজ্যে পীর ফকির আব্দুল মঈন চিশতীর ওরশ শরীফ সম্পন্ন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ পিস ইয়াবা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ইয়াবার বাজার মূল্য অনুমান সাড়ে ১১ লাখ টাকা হতে পারে।

এদিকে শুক্রবার গোপন সোর্সের ভিত্তিতে চারখাই পুলিশ ক্যাম্প এর সামনে একটি যাত্রীবাহী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১-৩৫৬৬) তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জকিগঞ্জের ঘুগারকুল গ্রামের অলিউর রহমানের ছেলে শাকিল আহমদ (২৭), গোলাপগঞ্জ উপজেলার বারকোট গ্রামের জেবুল আহমদের ছেলে আবু তাহের আবু (২৬) ও জকিগঞ্জ উপজেলার কাপনা গ্রামের মৃত গছির আলীর ছেলে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশের জব্দ করা ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান তিন লক্ষ টাকা।

জানা যায়, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল সামুয়েল সাংমার তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবিরের নির্দেশনায় চারখাই ক্যাম্পের এসআই হোসাইন পৃথক অভিযান পরিচালনা করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট