1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কানাইঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দীন চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময় আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল হেক্সাস গোবিন্দগঞ্জে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নজরুল উৎসবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান যুক্তরাজ্যে পীর ফকির আব্দুল মঈন চিশতীর ওরশ শরীফ সম্পন্ন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু সৈনিক আবু আনসারী

আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে সমিতির কার্যালয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হালিমুর রেজা চৌধুরীর পরিচালনায় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ উদ্দিন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি ও সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সহ-সভাপতি সাদেক আহমেদ, জাহাঙ্গীর আলম, চতুর্থ শ্রেণি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন, সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাবেদ আহমদ, সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, চতুর্থ শ্রেণি সমিতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী আক্কাস, সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সিলেট জেলা কালেক্টরেট সমিতির সভাপতি মোঃ সুলেমান মিয়া, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হোসেন, অর্থ সম্পাদক কিশোর দাস, বিভাগীয় জেলা আয়কর কর্মচারী সমিতির সভাপতি ও চতুর্থ শ্রেণি সমিতি ও সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আবুল কালাম, সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার অর্থ সম্পাদক শামসুল আলম, চতুর্থ শ্রেণি সমিতি ওসমানীনগর উপজেলার সভাপতি মোঃ মুজিবুর রহমান, চতুর্থ শ্রেণি সমিতি কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মোঃ জাকির আহমেদ, চতুর্থ শ্রেণি সমিতি জকিগঞ্জ উপজেলার সভাপতি মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মো দুলাল আহমেদ, চতুর্থ শ্রেণি সমিতি জৈন্তাপুর উপজেলার সভাপতি মোঃ মানিক মিয়া, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা মরহুম আব্দুল আজিজের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া আদায় ও কল্যাণমূলক কার্যক্রমে তাঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেট জেলা কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হযরত হাফেজ মাওলানা আব্দুল হালিম। উক্ত দোয়া ও স্মরণসভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট