1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগীয় কমিটির অভিনন্দন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত সুরমায় বালুখেকোদের তাণ্ডব: বিপন্ন তীরবর্তী মানুষ, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে জোরপূর্বক জায়গা দখলকে কেন্দ্র করার ঘটনায় ধলা মিয়া চেয়ারম্যানের পুত্র সহ ৩৩ জনের বিরুদ্ধে পালটা মামলা ভাইরাল সিলেটি মেয়ে ডা. ওরাকাতুল জান্নাত বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ শাহপরান থানা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৪১ সদস্য কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন

দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে গতকাল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক উত্তরপূর্ব গোলাপগঞ্জ প্রতিনিধি এনামুলহ হক এনাম, সাধারন সম্পাদক পদে দৈনিক সিলেট মিরর গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আমাদের প্রতিদিন গোলাপগঞ্জ প্রতিনিধি আনোয়ার হুমায়ুন নির্বাচিত হন। ৮৪জন ভোটারদের মধ্যে ৮৩জন ভোটধিকার প্রয়োগ করেন।

১৭টি পদে প্রতিদ্বন্ধীতা করেন ৪৬জন প্রার্থী। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ধারাবহর একমাইল শাহজাহান এস্টেটে প্রেসক্লাব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকাল ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট দেলওয়ার হোসেন দিলু ও নির্বাচন কমিশনার আনোয়ার শাহজাহান, আব্দুল আহাদ, আবুল কালাম, শহীদুর রহমান সুহেদ ফলাফল ঘোষনা করেন।

ফলাফলে দেখা যায় সভাপতি পদে এনামুল হক এনাম ৪১ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী মাহফুজ আহমদ চৌধুরী ৩১ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান ৫১ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী জহুরুল ইসলাম ২৩ ভোট। সহ-সভাপতি পদে বদরুল আলম ৫০ ভোট নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল খালিক ৩৩ ভোট। সাধারন সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী ৪৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী ইমরান আহমদ ৩৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর ৩৩ ভোট নিকটতম প্রতিদ্বন্ধী সাকিব আল মামুন ৩১ ভোট, কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন ৪৬ ভোট নিকটতম প্রতিদ্বন্ধী দেলোয়ার হোসেন মাহমুদ ৩৭ ভোট। ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. তামিম আহমদ ৪০ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ সাজু মিয়া ৩৯ ভোট। সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসাইন ৪৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী রুহুল আমিন ৩৮ ভোট। প্রচার সম্পাদক পদে ফাহিম আহমদ ৩৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ জাকির আহমদ ২৮ ভোট। প্রকাশনা সম্পাদক পদে সাকেল উদ্দিন ৪১ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী সাইম ইবনে আব্বাস ৩৯ ভোট। দপ্তর সম্পাদক পদে ওলিউর রহমান তামিম ৩৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী রুবেল আহমদ তালুকদার ও রিমন আহমদ যথাক্রমে ২৩ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সামিল হোসেন ৪৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী জাবের আহমদ ৩৩ ভোট। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সালমান কাদের দিপু ৩৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী জাবেদ মাহবুব ২২ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ জাবের আহমদ ৪৬ ভোট, বাবর জোয়ারদার ৪৫ ভোট, মাহদী রহমান ৩৮ ভোট, এম. আব্দুল জলিল ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। দুপুর ২টায় সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী নির্বাচন ও ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া সিলেট জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী, দৈনিক সিলেট মিরর পত্রিকার সম্পাদক জিয়া উস শামস শাহীন, উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মহি, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো ছবেদ আলী, জেলা বিএনপির উপদেষ্ঠা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, এম সিরাজুল ইসলাম, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ চৌধরী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়েতের আমীর রেহান উদ্দিন রেহান সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি নেতৃবৃন্দ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট