1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সিলেটে ফের অপরাধ কর্মকাণ্ডে সক্রিয়তার অভিযোগ যুবলীগ নেতা ডেভিল দিনারের বিরুদ্ধে দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা সোয়ানসীতে কমিউনিটি সেবার আড়ালে জাফর রেজার বিরুদ্ধে প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ একপাশে আতশবাজির উৎসব, অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ… শাহজালাল (রঃ) মাজারে স্বর্ণালঙ্কারসহ আটক ২ নারী চোর শ্রুতি সিলেট রজতজয়ন্তী বর্ষে শুক্রবার ‘শরৎ উৎসব’ কুশিয়ারায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা,সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হুমকি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে নগরীর বিভিন্ন দুর্গোৎসব মন্ডব পরিদর্শন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমানের নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সাধারণ সম্পাদক ও জাতীয় সদর দপ্তরের সিনিয়র সহকারী মহাসচিব মনোরঞ্জন তালুকদার, সিলেট বিভাগীয় সহ-সভাপতি মোসলেহ উদ্দিন, শ্যামল চৌধুরী ও যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া প্রমুখ।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী চন্দ্রনাথ নান্দজী মহারাজের সাথে আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামন্ডবের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে আয়োজকদের ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট