
আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রযুক্তি সংযোজন এবং ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনা যাচাই করতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন সফরে যাচ্ছেন গ্লোবাল ট্রেড কর্পোরেশনের হেড অব মার্কেটিং মো. আলী ইফতেসাম।
সফরকালে তিনি দেশ তিনটির বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, প্রথিতযশা ব্যবসায়িক সংস্থা ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ট্রান্সফরমেশন, স্মার্ট টেকনোলজি, আইসিটি সলিউশনস এবং নতুন প্রজন্মের প্রযুক্তি নিয়ে সম্ভাব্য দ্বিপাক্ষিক সহযোগিতা ও যৌথ ব্যবসায়িক সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
বর্তমান বিশ্ববাজারে প্রযুক্তিনির্ভর ব্যবসা ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের প্রেক্ষাপটে এই আন্তর্জাতিক সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে গ্লোবাল ট্রেড কর্পোরেশন। এ সফরের মাধ্যমে বৈশ্বিক পর্যায়ের নতুন প্রযুক্তির আধুনিক ধারণা অর্জনের পাশাপাশি বাংলাদেশে এসব প্রযুক্তির সঠিক ব্যবহার ও বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করা হবে।
মালয়েশিয়া ও থাইল্যান্ড সফরে আঞ্চলিক ব্যবসায়িক সহযোগিতা এবং প্রযুক্তি খাতের সম্ভাবনা পর্যালোচনার পাশাপাশি চীন সফরে নতুন প্রযুক্তি, এআই-ভিত্তিক সমাধান, ডিজিটাল সিস্টেম ও আধুনিক আইসিটি অবকাঠামো সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
গ্লোবাল ট্রেড কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক প্রযুক্তি ও ব্যবসায়িক বাজারের সঙ্গে নিবিড় সমন্বয় বাড়ানো এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ ধরনের সফর ও বৈশ্বিক অংশীদারিত্বের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে নতুন প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে গ্লোবাল ট্রেড কর্পোরেশনের আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্ভাবনা আরও বহুদূর সম্প্রসারিত হবে।
Leave a Reply