1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
একপাশে আতশবাজির উৎসব, অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ… শাহজালাল (রঃ) মাজারে স্বর্ণালঙ্কারসহ আটক ২ নারী চোর শ্রুতি সিলেট রজতজয়ন্তী বর্ষে শুক্রবার ‘শরৎ উৎসব’ কুশিয়ারায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা,সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হুমকি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক

একপাশে আতশবাজির উৎসব, অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ…

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সিলেট শাহী ঈদগাহ যার প্রতিটি ধূলিকণায় মিশে আছে সিলেটের শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্য। আজ সেই ঐতিহাসিক প্রাঙ্গণে বাণিজ্য মেলার প্রথম রাতেই ফুটল রঙিন ফটকাবাজি। আলোর ঝলকানি আর কানফাটা আওয়াজে প্রকম্পিত হলো চারপাশ।
​কিন্তু একবার কি আমরা থমকে দাঁড়িয়েছি ওপারে তাকানোর জন্য?
ঠিক কয়েক গজের দূরত্বে, সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। সেখানে ধুঁকছে শত শত অসহায় প্রাণ। যেখানে একটি তীব্র আওয়াজ কিংবা হঠাৎ আতঙ্ক একজন হৃদরোগীর বেঁচে থাকার সবটুকু আশা এক নিমেষে নিভিয়ে দিতে পারে। যেখানে প্রতিটি সেকেন্ড কাটে এক ফোঁটা শান্তির প্রত্যাশায়, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে—সেখানে মেলা কমিটির এই উদাসীনতা ও অসংবেদনশীলতা হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়।
​একদিকে তালি আর উল্লাস, অন্যদিকে আইসিইউর মনিটরে ওঠানামা করা শঙ্কিত জীবনের স্পন্দন। একপাশে চোখধাঁধানো আলোকসজ্জা, অন্যপাশে প্রিয়জনের একটু সুস্থতার জন্য করিডোরে বসে স্বজনদের অশ্রুসিক্ত অপেক্ষা।
​উৎসবের আলো কি এতটাই অন্ধ করে দিল আমাদের বিবেককে যে, মুমূর্ষু মানুষের তীব্র যন্ত্রণার আওয়াজটুকুই কারো কানে পৌঁছাল না? আজ কি আমাদের মানবিকতাও বিলীন হয়ে গেছে এই মেলা আর কোলাহলের আড়ালে?
​মেলা হোক, কিন্তু তা যেন কোনো হারানো প্রাণের কারণ না হয়। বিনোদন হোক, কিন্তু তা যেন কারো শেষ নিঃশ্বাসের করুণ সুর না হয়ে দাঁড়ায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রইল—উৎসবের জাঁকজমক কি আমাদের বিন্দুমাত্র সহমর্মিতার চেয়েও বড় হয়ে গেল–?

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট