1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
একপাশে আতশবাজির উৎসব, অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ… শাহজালাল (রঃ) মাজারে স্বর্ণালঙ্কারসহ আটক ২ নারী চোর শ্রুতি সিলেট রজতজয়ন্তী বর্ষে শুক্রবার ‘শরৎ উৎসব’ কুশিয়ারায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা,সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হুমকি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক

শাহজালাল (রঃ) মাজারে স্বর্ণালঙ্কারসহ আটক ২ নারী চোর

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সিলেটের হযরত শাহজালাল (রঃ) মাজার শরীফ এলাকায় দর্শনার্থীর স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় দুই নারী চোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাসিন্দা করিম মিয়ার স্ত্রী কুলসুমা বেগম ও আজিজুল হকের স্ত্রী আয়েশা বেগম।
​আজ শুক্রবার আনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় মাজার প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে গোপন সংবাদ ও বিশেষ নজরদারির ভিত্তিতে তাদেরকে চুরিকৃত আদা ভরি স্বর্ণসহ আটক করেন মাজার তদন্ত কেন্দ্র সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ কর্মকর্তা এস আই আব্দুল আজিজ।
​পুলিশ সুত্রে জানা যায় হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গণে আসা দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়কে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চোর চক্র দীর্ঘদিন ধরে পকেটমার ও চুরির অপকর্ম চালিয়ে আসছিল। ঘটনার দিন মাজার এলাকায় আসা এক নারী দর্শনার্থীর অসাবধানতার সুযোগ নিয়ে কৌশলে তাঁর পরিহিত স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় চক্রটি।
​বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হলে, মাজার এলাকায় দায়িত্বরত পুলিশ অফিসার আব্দুল আজিজ বিচক্ষণতায় ও পেশাদারিত্বের সাথে অভিযান পরিচালনা করেন। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও মাজার প্রাঙ্গণে কৌশলগত অবস্থানের মাধ্যমে তিনি সন্দেহভাজন দুই নারী—কুলসুমা বেগম ও আয়েশা বেগমকে চিহ্নিত করেন এবং চুরিকৃত স্বর্ণালঙ্কার উদ্ধারসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করেন।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা উভয়েই হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে এসে মাজার কেন্দ্রিক দর্শনার্থীদের টার্গেট করে চুরি করে আসছিল।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা আব্দুল আজিজ জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের কাজ চলছে।
​এদিকে, জনাকীর্ণ মাজার এলাকায় পুলিশ কর্মকর্তার এমন দ্রুত ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ দর্শনার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা। মাজার এলাকার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট