
প্রবহমান স্রোত ধারার মত জীবন, সময় ও আগামী ধাবমান—এই স্লোগানকে ধারণ করে রজতজয়ন্তী বর্ষে পদার্পণ করেছে সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি সিলেট’। এর অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে ‘শরৎ উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ’।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে অর্ধদিবস ব্যাপী এই প্রকৃতি বন্দনার আয়োজন করা হয়েছে।
শ্রুতি সিলেটের আয়োজনে এই উৎসবে দলীয় পরিবেশনায় অংশ নেবে— শ্রুতি সিলেট, গীতবিতান বাংলাদেশ, নৃত্যশৈলী, নৃত্যরথ, ললিত মঞ্জরী, সুরের ভূবন, পরম্পরা ও সুর সপ্তক।
এছাড়া একক পরিবেশনায় অংশ নেবেন— শামীম আহমেদ, প্রদীপ মল্লিক, ইকবাল শাঁই, খোকন ফকির, লিংকন দাশ, আশরাফুল ইসলাম অনি, অরুনিমা দাশ ও গোলাম কিবরিয়া শিমুল প্রমুখ।
উৎসব সফল ও সার্থক করতে সংগীতাশ্রয়ী ও সংস্কৃতিপ্রেমী সকল মহলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেছেন শ্রুতি সিলেটের সদস্য সচিব সুকান্ত গুপ্ত ও সমন্বয়ক সুমন্ত গুপ্ত।
Leave a Reply