1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায় নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীহট্ট পুরোহিতমণ্ডলীর সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদীর পরিচালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, শ্রীহট্ট পুরোহিত মণ্ডলীর সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ভট্টাচার্য্য (চন্দন)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী সিলেটের সহ সভাপতি যশোদা নন্দন চক্রবর্তী, প্রকাশনা সম্পাদক রাকেশ চন্দ্র শর্ম্মা, তপধীর ভট্টাচার্য্য, অরুণ অধিকারী, শ্রীহট্ট পুরোহিতমন্ডলী মৌলভীবাজার শাখা সভাপতি পংকজ কান্তি ভট্টাচার্য্য, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নারায়ন চক্রবর্তী, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পংকজ কুমার ভট্টাচার্য্য, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অমিত চক্রবর্তী, দেবব্রত চক্রবর্তী দেবু, হিরণ গোস্বামী রিপন, প্রদ্যুম্ন ভট্টাচার্য্য, বিশ্বজিৎ চক্রবর্তী সুমন, বিপুল ভট্টাচার্য্য সহ অনুষ্ঠানে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিশিষ্টজন, পুরোহিতমণ্ডলী এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সুধীজনেরা উপস্থিত ছিলেন।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের জাতীয় সংস্কৃতির অংশ। এটি কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের একতা, সহমর্মিতা ও সৌহার্দ্যের প্রতিচ্ছবি। এই উৎসবের মধ্য দিয়ে হাজার বছরের বাঙালি ঐতিহ্যকে আমরা উদযাপন করি। দেশের প্রতিটি ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করতে পারে, এটাই রাষ্ট্রের দায়িত্ব। বক্তারা আরো বলেন, এই বেদবার্তা শ্রীহট্টের পুরোহিত সম্প্রদায়ের দীর্ঘদিনের ঐতিহ্যের ধারক ও বাহক। প্রতিবছর দুর্গোৎসবের আগ মুহূর্তে এটি প্রকাশ পায় এবং পূজার আয়োজনকে ধর্মীয়ভাবে সমৃদ্ধ করে তোলে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এটা আমাদের বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট