1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে পরীক্ষার ফল প্রকাশ ও ৬৮ শিক্ষার্থীকে ‘প্রিন্সিপাল অ্যাওয়ার্ড’ প্রদান জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা প্রশাসক বরাবরে ছাত্র মজলিস মহানগর ও জেলার স্মারকলিপি প্রদান ক্রীড়া চর্চা আইনজীবীদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে: এমপি এমরান চৌধুরী ‌ফ্যাসিবাদের পথ রোধ করতে সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর মেন্দিবাগস্থ কোম্পানির মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আন্দোলন সংগ্রামে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির সকল মহাব্যবস্থাপক, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, সিবিএ প্রতিনিধিবৃন্দ, ক্লাব কমিটির সদস্যগণসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কোম্পানির মসজিদের ইমাম মাওলানা মো: আকমল হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট