1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা প্রশাসক বরাবরে ছাত্র মজলিস মহানগর ও জেলার স্মারকলিপি প্রদান ক্রীড়া চর্চা আইনজীবীদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে: এমপি এমরান চৌধুরী ‌ফ্যাসিবাদের পথ রোধ করতে সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস ডুংরিয়ায় থ্যালাসেমিয়া বিষয়ক স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিলেট মহানগর যুবশক্তির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল’র ৪৭তম অভিষেক সম্পন্ন আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্যাটারসন সিটি বিএনপির নতুন কমিটি গঠন

ক্রীড়া চর্চা আইনজীবীদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে: এমপি এমরান চৌধুরী

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনও সুদৃঢ় করে। আইনজীবীদের মতো ব্যস্ত পেশাজীবীদের মানসিক প্রশান্তি ও কর্মস্পৃহা ধরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। তিনি সিলেট জেলা কর আইনজীবী সমিতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

‎‎সোমবার (৩ আগস্ট) দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সমিতির বার হলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা। তিনি বর্তমান সরকার ঘোষিত রাজস্ব আদায়ে কর আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা গ্রহণের আহ্বান জানান। তিনি চিত্ত বিনোদনের লক্ষ্যে কর আইনজীবী সমিতির এই উদ্যোগকে স্বাগত জানান।

অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মো: নিজাম উদ্দিন খান। পবিত্র গীতা পাঠ করেন আয়কর আইজীবী মানিক চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেট।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের উপ-কর কমিশনার মো: গোলাম কিবরিয়া, বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মো: আবুল ফজল, সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিনিয়র আয়কর আইজীবী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: রফিকুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সজল কুমার রায়, সাবেক সহ-সভাপতি মো: সফিকুল ইসলাম অ্যাডভোকেট প্রমুখ।

শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক (১) আয়কর আইনজীবী মো: খায়রুল আলম ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন। এর আগে প্রধান অতিথি বেলুন উড়িয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। ‎অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, আইনজীবী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট