1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুংরিয়ায় থ্যালাসেমিয়া বিষয়ক স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিলেট মহানগর যুবশক্তির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল’র ৪৭তম অভিষেক সম্পন্ন আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্যাটারসন সিটি বিএনপির নতুন কমিটি গঠন ছাতকে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের উদ্যোগে বর্ষা বরণ অনুষ্ঠিত বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিস চালুর জোর দাবি পর্তুগাল গণদাবি পরিষদের সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে বাকাসস-এর জেলা কমিটির বিদায়ী সংবর্ধনা ও বিভাগীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

ডুংরিয়ায় থ্যালাসেমিয়া বিষয়ক স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) সোসাইটি অব ম্যাক্রো ইমপ্রুভমেন্ট অব লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট— স্মাইল এর উদ্যোগে এই দিনব্যাপী সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা থ্যালাসেমিয়া রোগের কারণ, লক্ষণ, আধুনিক চিকিৎসা ও প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান।

কর্মসূচিতে থ্যালাসেমিয়া বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে অংশ নেন ডা. আবু ইউসুফ মো. নাজিম (প্রধান ও কনসালট্যান্ট হেমাটোলজিস্ট, হেমাটোলজি ও হেমাটো-অনকোলজি বিভাগ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. তুহিন বড়ুয়া তমাল (সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. মো. বেঞ্জামিন (কনসালট্যান্ট পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল)।

এছাড়া স্মাইল (ঝগওখঊ)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন মিসেস কানিজ ফাতিমা, নির্বাহী পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল এবং পরিচালনা কমিটির সদস্য এম রেজাউল মুরাদ।

স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক আলোচনার দ্বিতীয় পর্যায়ে এক পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

একই দিনে আয়োজক সংগঠন ‘স্মাইল’-এর উদ্যোগে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেও পৃথকভাবে এক বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট