1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ হৃদয়ে সিলেট সম্পাদকের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা একপাশে আতশবাজির উৎসব, অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ… শাহজালাল (রঃ) মাজারে স্বর্ণালঙ্কারসহ আটক ২ নারী চোর শ্রুতি সিলেট রজতজয়ন্তী বর্ষে শুক্রবার ‘শরৎ উৎসব’ কুশিয়ারায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা,সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হুমকি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

ছাতকে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের উদ্যোগে বর্ষা বরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

‘আয় বৃষ্টি ঝেঁপে- ধান দেবো মেপে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ষার রূপ-রস ও আষাঢ়-শ্রাবণের সৌন্দর্যকে উদযাপন করতে ছাতকে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আবৃত্তি ও সংগীত পরিবেশনায় বর্ষা বরণ অনুষ্ঠান।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় ছাতক পৌরসভার মন্ডলীভোগস্থ ‘বি.কম স্যারের বাসা’ প্রাঙ্গণে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর (ছাতক শাখা)-এর আয়োজনে এবং সপ্তক সংগীত বিদ্যালয়-এর ব্যবস্থাপনায় এই আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিমল করের সভাপতিত্বে এবং শ্রুতি সরকারের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা সমবায় অফিসার বিজিত রঞ্জন কর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর রত্না রানী কর, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিপক রঞ্জন দাশ ও রাজিব দাশ, উত্তর সুরমা আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাপস তালুকদার, ছাতক উপজেলার সঞ্চিতা রানী পুরকায়স্থ, জাবা ইংলিশ অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টারের ইংরেজি শিক্ষক রিত্তিক স্যার।

আলোচনা পর্ব শেষে মঞ্চে নেমে আসে সুর ও ছন্দের ধারা। শুরুতেই আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের শিক্ষার্থীরা বর্ষার রূপ ফুটিয়ে তুলে ছড়া ও কবিতা দলগতভাবে আবৃত্তি করে শোনায়।

এর পর পরই শ্রুতি সরকারের পরিচালনায় সপ্তক সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় দলগত ও একক সংগীত। তবলার মনোমুগ্ধকর সংগত ও শিক্ষার্থীদের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

সাংস্কৃতিক পরিবেশনা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন সপ্তক সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক অমরেশ সরকার সঞ্জু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট