1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী টরন্টোতে বৃহত্তর টুকের বাজার অ্যাসোসিয়েশনের সংবর্ধনা প্রদান বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক মোঃ ফরিদ আহমদ-কে সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ জুলকারনাইন-কে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৬১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর নতুন কমিটি গঠন করায় নজরুল একাডেমী সিলেটের নতুন নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও দ্রোহের কবি। নজরুলের কালজয়ী সৃষ্টি ও আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল একাডেমী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমি বিশ্বাস করি, এই নতুন নেতৃত্বের মধ্য দিয়ে নজরুল একাডেমী তার অতীতের গৌরবময় ইতিহাস ফিরে পাবে এবং সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কয়েস লোদী আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন গঠিত এই কমিটি নজরুল চর্চাকে বেগবান করার পাশাপাশি সিলেটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ, গতিশীল ও মুখরিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট