1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী টরন্টোতে বৃহত্তর টুকের বাজার অ্যাসোসিয়েশনের সংবর্ধনা প্রদান বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সিলেটের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নের জন্য আন্দোলন, সামাজিক, শিক্ষাবিষয়ক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শেকড়ের টানে এবং গণমানুষের সেবায় এই সংগঠনের কার্যক্রম প্রশংসনীয়। সমিতির সদস্যরা আজ যেভাবে আমাকে ভালোবাসায় সিক্ত করেছেন, তা আমার ভবিষ্যৎ পথচলায় অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, সিলেটের সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। সিলেটের ঐতিহ্য ও পরিবেশ রক্ষা করে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে সিলেটকে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এই দায়িত্ব পালনে আমি নগরবাসীসহ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির প্রতিটি সদস্যের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট-এর উদ্যোগে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সমিতির সভাপতি ডাঃ এম. ফয়েজ আহমদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট জোবায়ের আহমদ খাঁন-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর কামরুল আনাম চৌধুরী, ডা. কাজী আক্তার উদ্দিন, সমিতির কার্যকরী সদস্য আব্দুল ফাত্তাহ বক্সী, সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির খান, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: আব্দুদ দাইয়ান ও সিলেট জেলা জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি শামস্ উদ্দিন আহমদ খাঁন, সহ-সভাপতি মুসলেহ উদ্দিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, অর্থ সম্পাদক কবির আহমদ সিদ্দিকি, দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ রাজ্জাকুজ্জামান চৌধুরী, কার্যকরী সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ, শহিদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মো: ময়নুল ইসলাম এবং আবুল ফজল মো: আরিফ সহ সমিতির বিভিন্ন স্তরের সদস্য ও অতিথিবৃন্দ।

সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জোবায়ের আহমদ খাঁন তাঁর বক্তবে বলেন, সমিতির নিজস্ব কোন কার্যালয় না থাকায় দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রম অস্থায়ী কার্যালয়ে পরিচালিত হয়ে আসছে। বিভিন্ন সামাজিক কর্মকান্ডসহ বিয়ানীবাজারের উন্নয়নের দাবি দাওয়া বাস্তবায়নে আন্দোলনে সম্পৃক্ত থাকা এই সমিতির প্রাণের দাবী “বিয়ানীবাজার ভবন” নির্মাণের মাধ্যমে সিলেটে একটি স্থায়ী কার্যালয় গড়ে তোলা। আপনার সহযোগীতা ও পৃষ্ঠপোষকতায় তা অচিরই বাস্তবায়ন হবে ইনশাহাআল্লাহ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, রেজাউল হাসান কয়েস লোদী একজন অভিজ্ঞ ও জনবান্ধব সংগঠক। তাঁর সামাজিক ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে সঠিকভাবে পরিচালনা করবেন এবং নতুন এক তিলোত্তমা সিলেট উপহার দেবেন বলে আমরা বিশ্বাস করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট