1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৮ম সোনার তরী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’।

সামাজিক সংগঠন ‘সোনার তরী সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে এ বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

বর্তমান বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং শিক্ষার্থীদের অলস সময় কাটানোর সুযোগ না দিয়ে নিজেদের মেধা ও অবস্থান যাচাইয়ের সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজকরা জানান, যুগোপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে মেধা শাণিত করার ক্ষেত্রে গণিত ও ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বৃত্তি পরীক্ষা মূলত ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। সরকারি বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সর্বশেষ সিলেবাস অনুসারে গণিত ও ইংরেজি এই দুটি বিষয়ে মোট ২০০ নম্বরের (গণিত ১০০ + ইংরেজি ১০০) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি:
তারিখ : ২৬শে সেপ্টেম্বর ২০২৬ শনিবার।
গণিত: সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত।
ইংরেজি: দুপুর ২:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:
১. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। (অভিভাবকদের পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বেই কেন্দ্র ত্যাগ করার অনুরোধ জানানো হচ্ছে)।

২. প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অপ্রয়োজনীয় কোনো কাগজপত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

৩. প্রয়োজনীয় কলম, জ্যামিতি বক্স এবং সাধারণ (নন-প্রোগ্রামেবল) ক্যালকুলেটর সঙ্গে নিয়ে আসা যাবে।

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট ২০২৬।
আবেদনের লিংক:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSctrq0SDZ8rLmOVcmLE6zQrpebQu89iQ4SWlumnm1GPI-o8Nw/viewform

শিক্ষার্থীদের মেধার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির এই বিশেষ আয়োজনে সব শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন সোনার তরী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আহমেদ রফিক, সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট