1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে এডভোকেট প্রহলাদ চন্দ্র দেব, সাধারণ সম্পাদক পদে সুব্রত ধর বাপ্পী এবং কোষাধ্যক্ষ পদে শ্রী বিমল দেবনাথ নির্বাচিত হয়েছেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ধাম সংরক্ষণ কমিটির সভাপতি এডভোকেট প্রহলাদ চন্দ্র দেব এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেপাল কুমার দেব।

প্রথম অধিবেশনে অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দেব, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক শ্রী মানিক লাল দে, জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিশি কান্ত পাল, বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ-সভাপতি রুপক কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক শ্রী সিতেশ গোস্বামী।

আলোচনা সভা শেষে প্রথম অধিবেশনে বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মেম্বার রনজিত চন্দ্র ধর রন।

দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে এডভোকেট প্রহলাদ চন্দ্র দেব এবং সাধারণ সম্পাদক পদে সুব্রত ধর বাপ্পী-এর নাম প্রস্তাব করা হয়। উক্ত পদগুলোতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে তাঁদের বিজয়ী ঘোষণা করা হয়। পরবর্তীতে গঠিত ৭ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির সিদ্ধান্তক্রমে কোষাধ্যক্ষ পদে শ্রী বিমল দেবনাথ-কে নির্বাচিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট