1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত স্বাস্থ্যসেবায় অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে: ডা. হোসাইন আহমদ খাদিমনগর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ জুলাই অভ্যুত্থান বর্ষপুর্তিতে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে: কয়েস লোদী

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে ক্লাবের হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করা হয়। এ উপলক্ষে শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের নতুন ৫ সদস্যকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন ক্লাব প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কু। বরণকৃতরা হলেন, মোহাম্মদ তফাজ্জুল হোসেন এফসিএ, মোহাম্মদ আবজল হোসেন, লতিফুল আজাদ চৌধুরী সায়েক, ডা. নাজরা চৌধুরী ও মোজাম্মেল হক মুনিম।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও সিলেট ষ্টেশন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: জিয়াউর রহমান চৌধুরী, সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব (প্রেস, ইনফরমেশন, শিক্ষা ও সংস্কৃতি বিভাগ) রাজেশ ভাটিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এ. জেড. এম আবদুল্লাহ, পরিচালক (অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) এ.এস. সিরাজুল হক চৌধুরী, পরিচালক (ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ) দেলোয়ার জাহান চৌধুরী আপেল, পরিচালক (ক্রীড়া বিভাগ) যীশু দেব, পরিচালক (আপ্যায়ন বিভাগ) জুম্মা আব্বাস রাজু-সহ ক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের পরিচালনা পর্ষদের পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মুমিন আহমেদ।

নৈশভোজের পাশাপাশি অনুষ্ঠানে আগত প্রথম ৩০ জন আমন্ত্রিত অতিথিকে নিয়ে এক আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। যা ক্লাবের সদস্য ও তাদের পরিবারের উপস্থিতিতে অত্যন্ত আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট