1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত স্বাস্থ্যসেবায় অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে: ডা. হোসাইন আহমদ

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি এবং সিলেট জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির বর্তমান সভাপতি অসুস্থ আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনকে দেখতে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রবিবার (২৬ জুলাই) বাদ আসর নগরীর মাছিমপুরস্থ আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনের বাসভবনে যান জামায়াত আমীর। এসময় তিনি চিকিৎসাধীন এই জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতার পাশে কিছু সময় কাটান, তাঁর শারীরিক ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।

এসময় ডা. শফিকুর রহমান বলেন, আলহাজ্ব মো. দিলওয়ার হোসেন সিলেটের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বছরের পর বছর ধরে তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে সিলেটের ব্যবসায়ী সমাজকে সংগঠিত রেখেছেন এবং সাধারণ ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।অর্থনীতিতে তাঁর এই অবদান কেবল ব্যবসায়ী সমাজই নয়, পুরো সিলেটবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের প্রিয় এই অভিভাবককে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। তিনি যেন সুস্থ শরীরে আবারও সমাজ ও ব্যবসায়ীদের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সেই তৌফিক দান করুন। অসুস্থতা মানুষের জীবনের একটি পরীক্ষা, পরম করুণাময় যেন তাঁর এই অসুস্থতাকে গুনাহ মাফের উসিলা বানান এবং তাঁকে হায়াতে তাইয়্যেবা নসিব করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমীর মোঃ ফখরুল ইসলাম, সেক্রেটারি মো. শাহাজান আলী, নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল, কোতোয়ালি থানা আমীর আজিজুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুহেল আহমদ রিপন, ব্যবসায়ী মকবুল হোসেন, ব্যবসায়ী নুরুল আলম, ব্যবসায়ী আব্দুল কাদির ও ব্যবসায়ী জুনেদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট