1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ হৃদয়ে সিলেট সম্পাদকের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা একপাশে আতশবাজির উৎসব, অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ… শাহজালাল (রঃ) মাজারে স্বর্ণালঙ্কারসহ আটক ২ নারী চোর শ্রুতি সিলেট রজতজয়ন্তী বর্ষে শুক্রবার ‘শরৎ উৎসব’ কুশিয়ারায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা,সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হুমকি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টায় শ্রীহট্ট ব্রহ্মমন্দির মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে ‘পরম্পরা মিউজিক একাডেমি’।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পরিবেশনা উপস্থাপন করেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন পরম্পরা মিউজিক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক বিমলেন্দু দাশ উপস্থিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন।

স্মরণসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ, প্রথিতযশা সাংবাদিক ও গবেষক অপূর্ব শর্মা, সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব (প্রেস, ইনফরমেশন, শিক্ষা ও সংস্কৃতি) রাজেশ ভাটিয়া, বিশিষ্ট নাট্যজন নীলাঞ্জন দাশ টুকু, লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক আবু সাঈদ নাহিদ এবং গীতবিতান বাংলাদেশের পরিচালক অনিমেষ বিজয় চৌধুরী।

আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথিরা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি আমাদের জাতীয় চেতনার অবিনাশী প্রতীক। তাঁর গান ও কবিতা আজও মানবসমাজকে অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। অতিথিরা আরও জোর দিয়ে বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার বাণী বর্তমান যুগেও মানুষকে নতুন করে উজ্জীবিত করে চলেছে।

সুমন্ত গুপ্ত ও অর্চি ভট্টাচার্য্যের যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে পরম্পরা মিউজিক একাডেমির শিক্ষার্থীরা পর্যায়ক্রমে পরিবেশন করেন কবির চিরসবুজ ও জনপ্রিয় গান—’মোরা একই বৃন্তে দুটি কুসুম’, ‘শ্যামা তন্বী আমি মেঘবরণা’, ‘রুমঝুম ঝুমঝুম’ ও ‘দূর দ্বীপবাসিনী’ সহ একাধিক সংগীত।

অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে মঞ্চ মাতান বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, বিশিষ্ট আবৃত্তি শিল্পী সুকান্ত গুপ্ত এবং সুমন্ত গুপ্ত। তাদের চমৎকার পরিবেশনায় পুরো মিলনায়তনজুড়ে এক মনোজ্ঞ ও গভীর ভাবোচ্ছ্বাসের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট