1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত স্বাস্থ্যসেবায় অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে: ডা. হোসাইন আহমদ খাদিমনগর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ জুলাই অভ্যুত্থান বর্ষপুর্তিতে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে: কয়েস লোদী ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও দেশবিরোধী চক্রান্ত বন্ধের দাবি’

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হলে সঠিক চিকিৎসার মাধ্যমে রোগীদের পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব। তিনি বলেন, প্রাথমিক লক্ষণ দেখা মাত্রই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, রোগ-শোক নিয়েই মানুষের জীবন, তবে চেষ্টা থাকতে হবে রোগ প্রতিরোধের। শব্দদূষণ রোধ করা এবং তামাক ও সুপারি বর্জন করা অত্যন্ত জরুরি। মরার আগে যেন আমরা খসে না পড়ি, বরং নিয়ন্ত্রিত ও সচেতন জীবনের মাধ্যমে সুস্থ থাকি এই মানসিকতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে চিকিৎসাসেবার মান ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রসারে এনজেএল হাসপাতালের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এনজেএল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। রোগীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করা এবং তাদের পাশে দাঁড়ানো চিকিৎসাসেবার অন্যতম বড় অংশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এনজেএল হাসপাতালের আয়োজনে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কথা বলুন, শুরুতেই পরীক্ষা করান, জীবন বাঁচান এ প্রতিপাদ্যকে সামনে রেখে এনজেএল হাসপাতাল এই বিশেষ কর্মসূচির আয়োজন করে।

এনজেএল হাসপাতাল ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নূরুল হুদা নাঈমের সভাপতিত্বে ও জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. তাজউদ্দিন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. জহিরুল হক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি ও এনজেএল গর্বিত মা-বাবা সম্মাননা কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপি। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার। বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সর্দার বনিউল আহমেদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর,নির্ঝর একাডেমীর সিইও সিরাজুল মুনিম নির্ঝর, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডা. এইচ আহমদ রুবেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিতাব আহমদ।

অনুষ্ঠানে হেড-নেক ক্যান্সারের কারণ,লক্ষণ,প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে মূল সায়েন্টিফ প্রবন্ধ উপস্থাপন করেন দেশবরেণ্য চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক বিশিষ্ট হেড-নেক ক্যান্সার সার্জন ডা.নূরুল হুদা নাঈম।

আলোচনার পূর্বে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে একটির্ র্যালি বের করা হয়। রেলীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট