1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ হৃদয়ে সিলেট সম্পাদকের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা একপাশে আতশবাজির উৎসব, অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ… শাহজালাল (রঃ) মাজারে স্বর্ণালঙ্কারসহ আটক ২ নারী চোর শ্রুতি সিলেট রজতজয়ন্তী বর্ষে শুক্রবার ‘শরৎ উৎসব’ কুশিয়ারায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা,সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হুমকি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে নার্সদের ভূমিকা রাখতে হবে : কয়েস লোদী

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে
নার্সদের ভূমিকা রাখতে হবে : কয়েস লোদীসিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে নার্সদের ভূমিকা রাখতে হবে। দেশের ধ্বংসকৃত স্বাস্থ্যখ্যাতকে সমৃদ্ধশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে দেশের নার্সদের ভূমিকা অপরিসিম। সাধারণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা এখনো বেশি তাই বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা অদ্যাবধি সার্বজনীন জনবাস্তব মুখি করতে কাজ করবে বিএনপি।
তিনি বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখায় ২৬তম ধারায় স্বাস্থ্য খাত সংস্কারের প্রস্তাব করা হয়েছে। এ ধারা অনুযায়ী ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে উন্নত কল্যাণরাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে বিএনপি।
তিনি বুধবার (১৪ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
এসোসিয়েশন সিলেট শাখার আহবায়ক সোহেল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান আহমদ তাপাদারের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, আসাদুজ্জামান নূর তারেক, ইলিয়াস আহমদ, সাব্বির আহমদ তাপাদার, সাকিব আহমদ, একরামুল চৌধুরী ফারাবি, ফাহিমুল ইসলাম, মাসুদ আহমদ, গোলাম রাব্বানী, জামিল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট