1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ হৃদয়ে সিলেট সম্পাদকের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা একপাশে আতশবাজির উৎসব, অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ… শাহজালাল (রঃ) মাজারে স্বর্ণালঙ্কারসহ আটক ২ নারী চোর শ্রুতি সিলেট রজতজয়ন্তী বর্ষে শুক্রবার ‘শরৎ উৎসব’ কুশিয়ারায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা,সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হুমকি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

সাইক্লোনের আলোচনা সভা ও লেখাপাঠ বিশ্বসাহিত্যে লেখকরা দীর্ঘকাল ধরে মানবকল্যাণের বিষয়টি তুলে ধরেছেন      আবু সাঈদ আনসারী

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
বিশিষ্ট ইসলামিক স্কলার ও বাচিক শিল্পী আবু সাঈদ আনসারী বলেছেন, বিশ্বসাহিত্যে লেখকরা দীর্ঘকাল ধরে মানবকল্যাণের বিষয়টি তুলে ধরেছেন, পাঠকদের জন্য প্রজন্মের পর প্রজন্ম গভীর অন্তর্দৃষ্টি ও নৈতিক দিকনির্দেশনা প্রদান করেছেন। তাঁদের লেখায় করুণা, ন্যায়বিচার, সহানুভ‚তি এবং মানুষের অভিন্ন সংগ্রামের কথা বারবার উঠে এসেছে। যেসব লেখক তাঁদের রচনার মাধ্যমে মানবতার আসল রূপ তুলে ধরেছেন, তাঁদের লেখা আজও পাঠকের হৃদয়ে স্থান করে আছে এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঁদের স্থায়ী ঐতিহ্য নিহিত আছে চিরন্তন মূল্যবোধ ও সর্বজনীন সত্যের প্রকাশে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩০৬তম সাহিত্য আসরে ‘সাহিত্য হোক মানবতার কল্যাণে’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার রাতে নগরীর মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে কলামিস্ট বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কবি কামাল তৈয়ব এডভোকেট, সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি আব্দুল মুকিত অপি, কবি মুহিত চৌধুরী, কবি নাজমুল আনসারী, অধ্যাপক শেখ আব্দুর রশিদ ও স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার।
সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি’র সঞ্চালনায় অনুষ্ঠানে লেখা পাঠ করেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলি, কবি ছয়ফুল আলম পারুল, গীতি কবি ওমর ফারুক, কবি কামাল আহমদ, কবি আমেনা চৌধরিী মান্না, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, জুবের আহমদ সার্জন, আব্দুস সামাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট