1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু সৈনিক আবু আনসারী হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট শাহপরান থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও প্রার্থনা সভা অনুষ্ঠিত সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শফিকুল ইসলাম রাজীব শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মানববন্ধন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ, আলোচনায় যেসব শীর্ষ নেতা জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট জেলা শাখার আহ্বান

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু সৈনিক আবু আনসারী

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে দলীয় রাজনীতি। বিশেষ করে শীর্ষ সভাপতি পদ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এই গুরুত্বপূর্ণ পদে রাজপথের ত্যাগী ও লড়াকু নেতা আবু আনসারীর নাম তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের মুখে মুখে জোরেশোরে উচ্চারিত হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, আবু আনসারী সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব সততা ও দক্ষতার সাথে পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রম বেগবান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, বিগত স্বৈরাচারবিরোধী দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং সাম্প্রতিক জুলাই বিপ্লবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে মাঠে থেকে অকুতোভয় ভূমিকা রেখেছেন আবু আনসারী। ফ্যাসিবাদী সরকারের আমলে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাঁকে বারবার কারাবরণ ও নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে মামলা-হামলা কিংবা কারা নির্যাতন কোনো কিছুই তাঁকে রাজপথ থেকে বিচ্যুত করতে পারেনি।

সাধারণ কর্মী ও সমর্থকরা মনে করেন, দীর্ঘদিন ধরে রাজপথে নিবেদিত থেকে সংগঠনকে সুসংগঠিত করার অসামান্য অভিজ্ঞতা রয়েছে আবু আনসারীর। তাঁর অহংকারহীন ব্যক্তিত্ব, তরুণ ও প্রবীণ কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ এবং যেকোনো পরিস্থিতিতে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দূরদর্শিতার জন্য সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে তিনিই যোগ্য দাবিদার।

বিগত দিনের রাজপথের পারফরম্যান্স, আত্মত্যাগ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি বিবেচনা করে কেন্দ্রীয় হাইকমান্ড আবু আনসারীকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব অর্পণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন রাজপথের সর্বস্তরের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট