সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে দলীয় রাজনীতি। বিশেষ করে শীর্ষ সভাপতি পদ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এই গুরুত্বপূর্ণ পদে রাজপথের ত্যাগী ও লড়াকু নেতা আবু আনসারীর নাম তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের মুখে মুখে জোরেশোরে উচ্চারিত হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, আবু আনসারী সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব সততা ও দক্ষতার সাথে পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রম বেগবান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, বিগত স্বৈরাচারবিরোধী দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং সাম্প্রতিক জুলাই বিপ্লবে 'জুলাই যোদ্ধা' হিসেবে মাঠে থেকে অকুতোভয় ভূমিকা রেখেছেন আবু আনসারী। ফ্যাসিবাদী সরকারের আমলে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাঁকে বারবার কারাবরণ ও নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে মামলা-হামলা কিংবা কারা নির্যাতন কোনো কিছুই তাঁকে রাজপথ থেকে বিচ্যুত করতে পারেনি।
সাধারণ কর্মী ও সমর্থকরা মনে করেন, দীর্ঘদিন ধরে রাজপথে নিবেদিত থেকে সংগঠনকে সুসংগঠিত করার অসামান্য অভিজ্ঞতা রয়েছে আবু আনসারীর। তাঁর অহংকারহীন ব্যক্তিত্ব, তরুণ ও প্রবীণ কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ এবং যেকোনো পরিস্থিতিতে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দূরদর্শিতার জন্য সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে তিনিই যোগ্য দাবিদার।
বিগত দিনের রাজপথের পারফরম্যান্স, আত্মত্যাগ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি বিবেচনা করে কেন্দ্রীয় হাইকমান্ড আবু আনসারীকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব অর্পণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন রাজপথের সর্বস্তরের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত