1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার যুব জমিয়ত বাংলাদেশ কুড়ারবাজার ইউনিয়ন শাখার কাউন্সিল জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে হালিমা বেগমের অভিনন্দন ও শুভেচ্ছা লন্ডনে আ.লীগ-এনসিপির সংঘর্ষে আহত ৪, পুলিশের লাঠিচার্জ কানাইঘাট আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার জরুরি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বাদ আসর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে জরুরী সভার আয়োজন করা হয়।

জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক লিটন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব নোমান আহমদের পরিচালনায় জরুরি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, মোঃ কামাল উদ্দিন, জাকওয়ান আহমদ, মোঃ হালিম, মোঃ জুবায়ের, আলী আহমদ, মোঃ ময়নুল হক ইমন, ইকবাল হোসেন, লায়েক, মোঃ নুর উদ্দিন, মাহমুদ হোসাইন, মোঃ সাহেল আহমদ, মোঃ আব্দুল মালিক, মানিক আহমদ, মোঃ জহির উদ্দিন, মোঃ আজিজুর রহমান, মুর্শেদ আহমদ, সুয়েব আহমদ সৌরভ, ইয়াসিন আহমদ, জসিম, রুবেল আহমদ ও আব্দুর রহিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে লিটন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের নিয়ে দেশে-বিদেশে এখনও নানা ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা থেমে নেই। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যাঁরা রাজপথে নেমে জীবন বাজি রেখে অংশ নিয়েছিলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁদের মধ্যে বিভেদ সৃষ্টি, তাঁদের ত্যাগকে প্রশ্নবিদ্ধ করা এবং গণঅভ্যুত্থানের চেতনাকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—বিভেদ নয়, ঐক্যই জুলাইয়ের প্রধান শক্তি। অপপ্রচার নয়, সত্য ও ন্যায়ই হবে আমাদের পথচলার ভিত্তি। গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস এবং জুলাই যোদ্ধাদের সম্মান রক্ষায় সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

সভা থেকে জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ রেখে আগামী দিনে যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট