1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে মাদ্রাসার নাম বদল, রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন সিলেটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেটে হামলায় আবেদ রাজাকে প্রধান আসামি করে মামলা মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত: কে. এম. মিনহাজ উদ্দিন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

বিশ্বনাথে মাদ্রাসার নাম বদল, রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কোটি টাকার ফান্ডের নেই হিসাব

সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে ঘিরে বিভিন্ন অনিয়ম, নাম পরিবর্তন ও তহবিলের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসীর উদ্যোগ, শ্রম ও প্রবাসীদের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই ধর্মীয় বিদ্যাপীঠ থেকে গত কয়েক দশকে শতাধিক শিক্ষার্থী হিফজ সম্পন্ন করলেও সাম্প্রতিক নানা ঘটনায় স্থানীয় ও প্রবাসী মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার সময় বড়তলা গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম নূরুল হোসেন ৪ শতক জমি দান করেন। পরবর্তীতে একই গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মোজাম্মেল মুকতাদির আরও ৫ শতক জমি প্রদান করেন। এছাড়া বড়তলা গ্রামের মরহুম আব্দুল গণীর পরিবার কোনো দলিল সম্পাদন ছাড়াই মৌখিকভাবে আরও ৭ শতক জমি দান করেছেন বলে জানা গেছে। তবে এসব জমির বর্তমান মালিকানা, সঠিক দলিলপত্র ও রেকর্ড নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

২০১৬ সালের শুরুতে মাদ্রাসার উন্নয়নে যুক্তরাজ্যপ্রবাসীদের নিয়ে একটি বড় উদ্যোগ নেওয়া হয়। বড় খুরমা গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মাওলানা রফিক আহমদের আহ্বানে লন্ডনের ব্রিক লেনে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থ সংগ্রহ ও উন্নয়ন কমিটি গঠন করা হয়। উক্ত বৈঠকে প্রবাসীদের সম্মতিক্রমে মিরন মিয়াকে সভাপতি এবং মাওলানা রফিক আহমদকে সাধারণ সম্পাদক করে একটি উন্নয়ন কমিটি গঠন করা হয়।

অভিযোগ রয়েছে, মাওলানা রফিক আহমদ যুক্তরাজ্যে সংগৃহীত উল্লেখযোগ্য পরিমাণ অর্থ নিয়ে দেশে ফেরার পর মাদ্রাসার মূল নামের সঙ্গে ‘মুহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’ অংশটি যুক্ত করা হয়। তবে এ নাম সংযোজনের ক্ষেত্রে মাদ্রাসার জেনারেল কমিটি, স্থানীয় এলাকাবাসী কিংবা যুক্তরাজ্যের বৈঠকের কোনো সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না—তা নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নাম পরিবর্তনের পর উন্নয়ন কমিটির অধিকাংশ সদস্যই তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

২০১৯ সালে মাদ্রাসার ৪৬ জন সাবেক শিক্ষার্থীর যৌথ স্বাক্ষরিত একটি চিঠি ম্যানেজিং কমিটির সভাপতির কাছে হস্তান্তর করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, মূল নাম ‘হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসা’ হলেও বর্তমানে ‘হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসা এবং মুহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’ নামে কেন কার্যক্রম পরিচালিত হচ্ছে? ‘এবং’ শব্দ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দুটি পৃথক সত্তায় রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি না, তা নিয়েও শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন।

একইসঙ্গে ২০১৬ সালে যুক্তরাজ্যে সংগৃহীত অর্থ সংগ্রহের সঠিক পদ্ধতি, অর্থের মোট পরিমাণ, কোন ব্যাংক তহবিলে তা জমা হয়েছে এবং কীভাবে ব্যয় করা হয়েছে—তার একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয় ও প্রবাসীদের একটি বড় অংশ।

এলাকাবাসীর মতে, ঐতিহ্যবাহী এই ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন নথিপত্র, দানকৃত জমির দলিল, উন্নয়ন কমিটির কার্যক্রমের হিসাব ও নাম পরিবর্তনের পুরো বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য রক্ষায় সকল অস্পষ্টতা দ্রুত নিরসন করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট