1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত সিএনজিচালিত অটোরিকশা থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার সিলেটে জলাতঙ্ক রোগ নির্মূলে ‘ম্যাস ডগ ভ্যাকসিনেশন’ ক্যাম্পেইনের উদ্বোধন ‘বাংলাদেশের এক নম্বর পেসার হাসান মাহমুদ’

স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের সৃজনশীলতা, সুপ্ত প্রতিভা ও সাংস্কৃতিক চর্চাকে বিকশিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’।

১৯ ও ২০ আগস্ট কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে এক আনন্দঘন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী। স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, সংস্কৃতি মানুষের আত্মপরিচয়ের অন্যতম প্রধান অংশ। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নিজস্ব সাংস্কৃতিক শিকড়কে ধারণ করেই আধুনিক ও বিশ্বমানের জ্ঞানচর্চায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড তাদের মূল্যবোধ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশে অনন্য ভূমিকা রাখে।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় লোকসংগীত, রবীন্দ্রসংগীত, দেশাত্মবোধক গান ও নৃত্যে মেতে ওঠে শিক্ষার্থীরা। দীর্ঘদিনের প্রস্তুতি ও অনুশীলনের পর লোকসংগীতের সুর, রবীন্দ্রসংগীতের আবেশ, দেশাত্মবোধক গানের উদ্দীপনা এবং নৃত্যের নান্দনিক পরিবেশনা উপস্থিত দর্শকদের গভীর আবেগ ও মুগ্ধতায় বিমোহিত করে।

অনুষ্ঠানে কলেজের প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজনটির সার্বিক সমন্বয় ও দায়িত্বে ছিলেন কলেজের সিনিয়র প্রভাষক রনজিত পুরকায়স্থ, প্রভাষক (সংগীত) জুঁই তালুকদার এবং প্রভাষক উমা সরকার।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা ও অভিনন্দন জানানো হয়। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে উৎসবের সমাপ্তি টানা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট