1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত সিএনজিচালিত অটোরিকশা থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার সিলেটে জলাতঙ্ক রোগ নির্মূলে ‘ম্যাস ডগ ভ্যাকসিনেশন’ ক্যাম্পেইনের উদ্বোধন ‘বাংলাদেশের এক নম্বর পেসার হাসান মাহমুদ’

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের মিলনায়তনে আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোঃ তাজুল ইসলাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ শহীদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর মোঃ শহীদুল আলম শিক্ষা বোর্ডের সেবার মান বৃদ্ধি ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দসহ সকল কর্মচারীকে দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। পরবর্তীতে অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন, শেখ মোঃ নজরুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোঃ তারেক, সিস্টেম এনালিস্ট সরকার মঃ আতিকুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায়, বিদায়ী সভাপতি নিরঞ্জন সিংহ, দক্ষিণ সুরমা উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি ধ্রুব গৌতম, সরকারি কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আব্দুল মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল বাশার, প্রচার ও সাহিত্য সম্পাদক মোঃ মনিরুজ্জামান, অর্থ সম্পাদক খোদেজা খাতুন, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন শিক্ষা বোর্ড মসজিদের ইমাম আবদুস ছালাম। বৈদিক মন্ত্র পাঠ সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সহ সভাপতি প্রেমেন্দ্র কুমার রায়। অভিষেক অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অধিকার রক্ষা, কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়ন এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোকপাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট