1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শফিকুল ইসলাম রাজীব শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মানববন্ধন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ, আলোচনায় যেসব শীর্ষ নেতা জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট জেলা শাখার আহ্বান সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা ঢেউয়ের শব্দে জীবনের গল্প: আমাদের কক্সবাজার ডায়েরি চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান: আতাউর রহমান

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে নয়, বরং তার জ্ঞান, চরিত্র ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। একাদশ শ্রেণি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ সময় থেকেই উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। নির্দিষ্ট লক্ষ্য স্থির করে নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের পরামর্শ অনুসরণ করলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে।

তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরা। তাই নিজেদের শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে প্রস্তুত করতে হবে। সততা, পরিশ্রম, মানবিকতা ও দেশপ্রেমকে জীবনের মূলনীতি হিসেবে গ্রহণ করার জন্য তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তবব্যে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ডা. ফজলুর রহিম কায়সার নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজজীবন জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলি বিকাশের গুরুত্বপূর্ণ সময়। শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়মিত পাঠ্যক্রমে মনোযোগ দেওয়ার পাশাপাশি সহশিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক মুহিবুর রহমান এবং বাংলা বিভাগের প্রভাষক আবুল বাশারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আব্দুশ শাকুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মোস্তফা কামাল খান। স্বাগত বক্তব্য রাখেন কলেজ ইনচার্জ ও সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ ভর্তি কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক জাফর ইকবাল মাহমুদ, জামেয়ার কিশোর কণ্ঠ ফোরামের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম। দ্বাদশ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম রাফি, নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের মাহদি আল হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়ান পাঠ করেন মানবিক বিভাগের শিক্ষার্থী মারজানুল ইসলাম খান। নাতে রাসুল পরিবেশ করেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ আল হক চৌধুরী, ইসলামী সংগীত পরিবেশন করেন সাইদুর রহমান সাদী। উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীবৃন্দ এবং তাঁদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা নতুন শিক্ষাজীবনকে সুন্দর ও সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। জামেয়ার সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে বালিকা ক্যাম্পাসে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আমেনা খাতুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা: তাফহিমা তারিন। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রভাষক নাসিমা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা বেগম আক্তার এবং ইংলিশ সেকশনের ইনচার্জ আইরিন পারভীন। উপস্থিত ছিলেন মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, বালক শাখার কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার। সমাপনী বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ মোর্শেদা আক্তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট