
নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নতুন কমিটির সভাপতি হলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু ইয়ামিন চৌধুরী।
নতুন কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল, শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়ন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
সংশ্লিষ্টরা জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবু ইয়ামিন চৌধুরীর নেতৃত্বে নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানটি আধুনিক ও মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Leave a Reply