1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

সিলেট নগরীর কদমতলীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নিয়ম-নীতি উপেক্ষা করে ও কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিআরটিসির ব্যানার ব্যবহার করে বাস কাউন্টার পরিচালনার অভিযোগ উঠেছে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াত নেতা মো. সোহেল রানার বিরুদ্ধে।

বিআরটিসি সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে এসব তথ্য জানা গেছে। বিআরটিসির দাপ্তরিক চিঠি অনুযায়ী, সিলেট কদমতলীস্থ প্রধান কাউন্টার থেকে চট্টগ্রাম, কুমিল্লা, সোনাপুর ও ময়মনসিংহসহ দেশের সবকটি রুটে টিকিট বিক্রি ও সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সম্প্রতি বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি নিয়োগ ও চুক্তি সম্পাদন করা হয়েছে।

সরকারি তথ্যমতে, এর আগে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে কদমতলী কাউন্টারের সাবেক পরিচালক মো. আলীম উদ্দিন ২০২৪ সালের ৫ আগস্ট পর আত্মগোপনে চলে যান। এরপরই কোনো ধরনের অনুমোদন ছাড়া জবরদখল করে কাউন্টারটির পরিচালনা শুরু করেন জামায়াত নেতা সোহেল রানা।

পরবর্তীতে বিআরটিসি কর্তৃপক্ষ আলীম উদ্দিনের প্রতিনিধিত্ব বাতিল করে দেলোয়ার হোসেন চৌধুরীকে নতুন প্রতিনিধি হিসেবে অনুমোদন দেয়। কিন্তু বৈধ প্রতিনিধি হিসেবে দেলোয়ার হোসেন মূল কাউন্টারের দায়িত্ব নেওয়ার পরও সোহেল রানা কোনো অনুমতি ছাড়াই পাশাপাশি পৃথক কাউন্টার বসিয়ে বিআরটিসির ব্যানার ব্যবহার করে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে পরিচালিত এই কাউন্টারটি বন্ধ করার জন্য সোহেল রানাকে একাধিকবার মৌখিকভাবে নির্দেশ দেওয়ার পাশাপাশি দাপ্তরিক পত্রও প্রদান করা হয়। তবে সরকারি আদেশ অমান্য করে তিনি বেআইনিভাবে টিকিট বিক্রি অব্যাহত রেখেছেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে বিআরটিসি সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন ও ট্রেনিং) মো. রোকনুজ্জামান দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত চিঠি দিয়েছেন। চিঠিতে বিআরটিসির নিয়ম-শৃঙ্খলা রক্ষা এবং কদমতলী বাস টার্মিনালে অবৈধভাবে পরিচালিত ওই কাউন্টারটি অবিলম্বে বন্ধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

বিষয়টি নিয়ে স্থানীয় পরিবহন সেক্টর ও সাধারণ যাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবৈধ কাউন্টার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও বিআরটিসি প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট