1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হবে।

আগ্রহী চাকরি প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে:
১. ম্যানেজার: শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।
২. সহকারী ম্যানেজার: শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং ৩ বছরের অভিজ্ঞতা।
৩. সেলস্ এক্সিকিউটিভ: শিক্ষাগত যোগ্যতা স্নাতক (অভিজ্ঞতার প্রয়োজন নেই)।
৪. অফিস সহকারী: শিক্ষাগত যোগ্যতা এসএসসি (অভিজ্ঞতার প্রয়োজন নেই)।

আবেদনকারীদের মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে। সাক্ষাৎকারের দিন আগ্রহী প্রার্থীদের অবশ্যই সাম্প্রতিক ছবিসহ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সাথে আনতে হবে।

আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ মেলায় প্রার্থীদের সিভি জমা ও প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। আয়োজক কর্তৃপক্ষের তথ্য মতে, প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ভাইভা, লিখিত ও আইটি পরীক্ষা আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট