1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ, আলোচনায় যেসব শীর্ষ নেতা জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট জেলা শাখার আহ্বান সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা ঢেউয়ের শব্দে জীবনের গল্প: আমাদের কক্সবাজার ডায়েরি চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান: আতাউর রহমান গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি হলেন আবু ইয়ামিন চৌধুরী জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার জরুরি সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ, আলোচনায় যেসব শীর্ষ নেতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বহুল কাঙ্ক্ষিত নতুন কমিটিকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা। নেতৃত্বের লড়াইয়ে উঠে আসছে দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী রাজপথের নেতাদের নাম।

দলীয় সূত্রে জানা গেছে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আগামী নেতৃত্ব গঠনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। শীর্ষ এই দুই পদের জন্য প্রার্থীরা কেন্দ্রীয় ও স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের দৃষ্টি আকর্ষণে লবিং-গ্রুপিংয়ের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছেন।

সভাপতি পদে যাদের নাম জোরেশোরে আলোচনায় রয়েছে, তারা হলেন— সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্তমান সদস্য সচিব আফছার খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহ্বায়ক রুমেল ইবনে রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আবু আনসারী।

অন্যদিকে, মহানগর স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদের প্রার্থী হিসেবে মাঠ কাঁপাচ্ছেন তরুণ ও উদীয়মান নেতৃবৃন্দ। তাদের মধ্যে আলোচনায় এগিয়ে রয়েছেন— যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক রুনু আহমদ, কামরুল হাসান, আবু মোহাম্মদ তাহের, উসমান হারুন পনির।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, বিগত আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে সক্রিয় থেকে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের হাতে সিলেটের শীর্ষ নেতৃত্ব তুলে দেওয়া হোক। কেন্দ্রীয় হাইকমান্ডও সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যোগ্য নেতাদের মুল্যায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন পদপ্রার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট