1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার যুব জমিয়ত বাংলাদেশ কুড়ারবাজার ইউনিয়ন শাখার কাউন্সিল জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে হালিমা বেগমের অভিনন্দন ও শুভেচ্ছা লন্ডনে আ.লীগ-এনসিপির সংঘর্ষে আহত ৪, পুলিশের লাঠিচার্জ কানাইঘাট আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মন্ত্রিসভায় নতুন রদবদল ও সম্প্রসারণের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

শুক্রবার বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ করেন। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হওয়ায় উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।

শনিবার (২২ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, সিলেটের কৃতি সন্তান হুমায়ুন কবির-এর হাত ধরে দেশের পররাষ্ট্র নীতি আরও সুদৃঢ় হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও উজ্জ্বল হবে। তিনি আরও উল্লেখ করেন, সিলেটের কৃতি সন্তান হুমায়ুন কবির-এর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ পুরো সিলেটবাসীর জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। তাঁর এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাঁর সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট