1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

পুলিশ কমিশনার বরাবরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর উপশহরস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় মর্মান্তিক এই হত্যাকাণ্ডে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেটের সাবেক সভাপতি জনাব আব্দুস সাত্তার, তাঁর সহধর্মিনী ও তাঁদের গৃহকর্মী নৃশংসভাবে নিহত হয়েছেন। একটি পরিবারের তিনজন সদস্যকে এভাবে নির্মমভাবে হারানোর ঘটনায় সমিতি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

স্মারকলিপিতে উল্লেখিত ৭ দফা দাবি হচ্ছে, হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও পেছনের মূল রহস্য দ্রুত উদঘাটন, হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সকল অপরাধী ও সহযোগীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন প্রভাব, ক্ষমতা বা অন্য কোনো কারণে ছাড় না পায় তা নিশ্চিত, তদন্তের অগ্রগতি সম্পর্কে নিহত পরিবারের স্বজনদের যথাযথভাবে অবহিত, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে আইনি প্রক্রিয়ায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং আদালতের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে, ভবিষ্যতে সিলেট নগরীতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে আবাসিক এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেটের সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. এম. ফয়েজ আহমদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সুমন নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সমিতির কার্যনির্বাহী সদস্য এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খান, জামসেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ময়নুল ইসলাম, সৈয়দ নবীব আলী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল আনাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহমদ রেজা, দপ্তর সম্পাদক মো: রাজ্জাকুজ্জামান চৌধুরী, শিক্ষা সম্পাদক আজমল হোসেন চৌধুরী অয়েস, কার্যনির্বাহী সদস্য ফাত্তাহ বকশী, মাহবুব আহমদ মুক্তা, ইসমত ইবনে ইসহাক সানজিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট